Real Number: বাস্তব সংখ্যা কাকে বলে? উহা কত প্রকার ও কী কী?

 বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যাকে কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?


[বিএমটি-২০১৫]


অথবা, বাস্তব সংখ্যা কী?


অথবা, বাস্তব সংখ্যা বলতে কী বুঝ?


উত্তর গণনা, পরিমাপ এবং নামকরণের জন্য যে গাণিতিক বস্তু ব্যবহার করা হয়, তাকে সংখ্যা বলে। সংখ্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে, বাস্তব সংখ্যা তার মধ্যে অন্যতম । সাধারণভাবে আমরা বলতে পারি, শূন্যসহ সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় ।


বাস্তব সংখ্যা ঃ ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য (0) নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। যেমন- 1,0, 15, –9,–– ইত্যাদি বাস্তব সংখ্যা।


অথবা, কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার বর্গ করলে বর্গফল একটি ধনাত্মক সংখ্যা হয় অর্থাৎ কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল করলে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, তাকেই বাস্তব সংখ্যা বলা হয়। এক কথায় বলা যায়, যে সংখ্যার বর্গফল ধনাত্মক তা বাস্তব সংখ্যা । বাস্তব সংখ্যার সেটকে R দ্বারা প্রকাশ করা হয়।


বাস্তব সংখ্যাকে দু'ভাগে ভাগ করা যায়, যথা- ১। মূলদ (Rational) এবং ২। অমূলদ (Irrational)।


পরিশেষে বলা যায় যে, ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য সংখ্যার দ্বারা গঠিত সেটই বাস্তব সংখ্যার সেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন