শেখ হাসিনা সরকারি কারিগরি মহাবিদ্যালয় এর প্রতিষ্ঠাতা মরহুম জনাব শেখ আলী আহম্মদ -এর ৮ম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোড়ল নাজিম উদ্দীন। কলেজের পক্ষ থেকে সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এর আগে তাঁর সম্পর্কে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এখনো এই কলেজে কর্মরত আছেন এমন সকল শিক্ষক-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র শ্রীমদভাগবত গীতা থেকে পাঠ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
