(উত্তর কয়েকটি বস্তুর কতকগুলো বা সবগুলো নিয়ে বিভিন্ন রকম সাজালে প্রত্যেক রকমের সাজানোকে এক একটি বিন্যাস বলে। অন্যদিকে কয়েকটি বস্তুর কতকগুলো বা সবগুলো একত্রে যত প্রকারে বেছে নেওয়া যায় বা দল (এক দলের বস্তুগুলো ক্রম নিরপেক্ষভাবে) গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। গণিতের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে বিন্যাস "ও সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।