সুদ কী?
ঋণগ্রহীতা ঋণ পরিশোধের সময় আসলের/মূলধনের অতিরিক্ত যে অর্থ প্রদান করেন, তাই সুদ।
ঋণের বিভিন্ন ব্যয় থেকে সুদের সৃষ্টি বা উৎপত্তি হয়।
সুদ নির্ণয় সূত্র: I=Pnr
যেখানে,
I=সরল মুনাফা
P=মূলধন বা আসল
n=সময়
r=সুদের হার
মূলধন কী?
কোনো ঋণগ্রহীতা যে কোন উৎস থেকে যে পরিমান ঋণ গ্রহন করে থাকে তাকে মূলধন বা আসল বলে।
সুদের হার কী?
নির্দিষ্ট ঋণের উপর নির্দিষ্ট সময়ে প্রতি একশত টাকার উপর যে পরিমান অতিরিক্ত অর্থ দাবি করা হয় তাকে সুদের হার বলে।
সরলসুদ কী?
যে ক্ষেত্রে প্রতিবছর শুধুমাত্র আসল বা মূলধনের উপর সুদ হিসবা বা প্রদান করতে হয় তাকে সরলসুদ বলে।
চক্রবৃদ্ধি সুদ কী?
বছর শেষে অপরিশোধিত সুদসহ আসলের উপর যে সুদ আরোপ বা হিসাব করা হয়, তাকে চক্রবৃদ্ধি সুদ বলে।
